রাজ্য সরকারি সংস্থায় জেনারেল ম্যানেজার নিয়োগ! বছরে ২৬.৭২ লক্ষ টাকা বেতন, কারা আবেদন করতে পারবেন?

On: Wednesday, July 8, 2026 8:42 PM
---Advertisement---

রাজ্যের সরকারি সংস্থায় উচ্চপদে চাকরির সুযোগ নিয়ে এল ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WEBEL)। সংস্থার অ্যাকাউন্টস ও ফিন্যান্স বিভাগে জেনারেল ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অভিজ্ঞ পেশাদারদের জন্য এই নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে পাঁচ বছরের জন্য নিয়োগ করা হবে। পরে সংস্থার প্রয়োজন এবং কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থী বছরে ২৬.৭২ লক্ষ টাকা বেতন পাবেন।

এই পদে আবেদন করতে হলে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রির পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) হতে হবে। যাঁদের এমবিএ ডিগ্রি রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া অ্যাকাউন্টস ও ফিন্যান্স সংক্রান্ত কাজে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। আবেদনকারীর বয়স ৪৮ থেকে ৫২ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য যোগ্যতা ও নিয়োগ সংক্রান্ত শর্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ রয়েছে।

আগ্রহী প্রার্থীদের ওয়েবেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Career’ বিভাগ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুলে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য তথ্য বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া হয়েছে। আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now