উচ্চমাধ্যমিক পাশেই শিক্ষকতার সুযোগ! রাজ্যেরই নামী স্কুলে নিয়োগ, আবেদন করুন আজই

On: Sunday, May 3, 2026 11:20 PM
---Advertisement---

শিক্ষকতার পেশায় প্রবেশের স্বপ্ন যাঁদের, তাঁদের জন্য নতুন সুযোগ নিয়ে এল পূর্ব মেদিনীপুরের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার পর্যটনকেন্দ্র দিঘায় অবস্থিত দিঘা শিশু মন্দির-এ শুরু হচ্ছে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন আহ্বান করেছে স্কুল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, প্রাক-প্রাথমিক বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য প্রার্থীদের অন্তত উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। পাশাপাশি ডি.এল.এড ডিগ্রিও আবশ্যিক যোগ্যতার তালিকায় রয়েছে।

শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, বিষয়ভিত্তিক দক্ষতার দিকেও নজর দিচ্ছে স্কুল। বাংলা, ইংরেজি বা বিজ্ঞান বিষয়ে পারদর্শী প্রার্থীরা বাড়তি গুরুত্ব পাবেন। এর পাশাপাশি কম্পিউটার জ্ঞান বা সাংস্কৃতিক দক্ষতা—যেমন নাচ বা গান—থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে গণ্য হবে।

বেতন নিয়ে নির্দিষ্ট কোনও অঙ্ক ঘোষণা করা হয়নি। বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, প্রার্থীর যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতেই সম্মানিক নির্ধারণ করা হবে।

আবেদন করতে হবে অফলাইন পদ্ধতিতে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের বায়োডাটা ও প্রয়োজনীয় নথির অনুলিপি সহ স্বহস্তে লেখা আবেদনপত্র জমা দিতে হবে বিদ্যালয়ে গিয়ে। আবেদন গ্রহণের শেষ তারিখ ৭ মে।

সব মিলিয়ে, যারা শিক্ষকতার জগতে পা রাখতে চান, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলেই মনে করছে শিক্ষা মহল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now