RBI-তে মোটা বেতনের চাকরির সুযোগ, ৩১ জুলাইয়ের মধ্যে করুন আবেদন

On: Wednesday, July 22, 2026 1:30 PM
---Advertisement---

চাকরির সুযোগ নিয়ে এসেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কানপুরে অবস্থিত রিজ়ার্ভ ব্যাঙ্কের দফতরে মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ইতিমধ্যেই সংস্থার সরকারি ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট দুটি শূন্যপদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের চুক্তির ভিত্তিতে কাজে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই নিয়োগ হবে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রয়েছে।

এই পদে কর্মরতদের ঘণ্টাপ্রতি ১,০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীকে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অন্যান্য যোগ্যতা ও শর্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন করতে হলে প্রথমে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সরকারি ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুলতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে আবেদনপত্র পূরণ করে নির্ধারিত পদ্ধতিতে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। তাই আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য শর্তাবলি জানতে রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়া উচিত।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now