RBI-তে চাকরির সুযোগ, ঘণ্টায় ১,০০০ টাকা পারিশ্রমিক! কারা আবেদন করবেন?

On: Sunday, July 19, 2026 9:37 PM
---Advertisement---

ব্যাঙ্কিং ক্ষেত্রের চাকরির পাশাপাশি চিকিৎসকদের জন্যও বড় সুযোগ নিয়ে এল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। প্রতিষ্ঠানের তরফে মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে এবং নির্বাচিত প্রার্থীকে কাজ করতে হবে মিজ়োরামের আইজ়লে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট একটি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রথম পর্যায়ে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রয়োজন হলে পরবর্তীতে সেই চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

পারিশ্রমিক কত?
নির্বাচিত প্রার্থীকে ঘণ্টাপ্রতি ১,০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এছাড়া জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দু’বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। পদ-সংক্রান্ত অন্যান্য যোগ্যতা ও শর্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই। তাই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now