মাসে ৪২ হাজার টাকা পর্যন্ত ফেলোশিপ, এনআইটি দুর্গাপুরে গবেষণার কাজে নিয়োগ, আবেদন করুন দ্রুত

On: Wednesday, July 29, 2026 11:11 PM
---Advertisement---

গবেষণার ক্ষেত্রে কেরিয়ার গড়তে আগ্রহীদের জন্য সুখবর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুরে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে এই নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীকে ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে পরিচালিত প্রকল্পে কাজ করতে হবে।

প্রাথমিকভাবে এক বছরের জন্য এই নিয়োগ করা হলেও প্রকল্পের প্রয়োজন অনুযায়ী আরও দু’বছর পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। ফেলোশিপের ক্ষেত্রেও রয়েছে আকর্ষণীয় সুযোগ। প্রথম দু’বছর প্রতি মাসে ৩৭ হাজার টাকা এবং তৃতীয় বছরে ৪২ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।

আবেদন করতে হলে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সিস্টেমস, রিনিউয়েবল এনার্জি, কন্ট্রোল সিস্টেমস অথবা এনার্জি সিস্টেমস বিষয়ে এমটেক বা এমই ডিগ্রি থাকতে হবে। এছাড়াও নির্দিষ্ট কিছু যোগ্যতার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদন করার আগে সেগুলি দেখে নেওয়া জরুরি।

আগ্রহী প্রার্থীদের এনআইটি দুর্গাপুরের সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। হোমপেজে প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত সমস্ত নির্দেশিকা এবং প্রয়োজনীয় শর্তাবলি দেওয়া রয়েছে।

এই নিয়োগের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ অগস্ট, ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now