সুযোগ পাবেন মাধ্যমিক উত্তীর্ণরা! হাই স্পিড রেল প্রকল্পে টেকনিশিয়ান নিয়োগ, আবেদন করবেন কীভাবে?

On: Thursday, July 9, 2026 8:24 PM
---Advertisement---

সরকারি প্রকল্পে চাকরি খুঁজছেন? তাঁদের জন্য বড় সুযোগ নিয়ে এল ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL)। সংস্থার একটি প্রকল্পে মোট ২২৮ জন টেকনিশিয়ান নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক এই নিয়োগে যোগ্য প্রার্থীরা চার বছরের জন্য কাজের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করতে হলে প্রার্থীকে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি ফিটার, মেকানিক, ড্রাফ্টসম্যান, সার্ভেয়ার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, প্লাম্বার, পেন্টার, সিগন্যালিং অ্যান্ড টেলিকম অথবা মেশিনিস্ট-সহ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও মেট্রো বা রেলের অপারেশন ও মেনটেন্যান্স বিভাগে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি সংস্থার অধীনে রেল বা মেট্রো প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।

নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে কম্পিউটার বেসড টেস্ট (CBT) নেওয়া হবে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের নথি যাচাই করা হবে। এরপর মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্ত নিয়োগ করা হবে।

আগ্রহী প্রার্থীদের ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ অগস্ট। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য শর্ত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now