চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে National Council of Science Museums। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই প্রতিষ্ঠানে ইয়ং প্রফেশনাল পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক এই নিয়োগের মাধ্যমে মোট দু’জনকে দায়িত্ব দেওয়া হবে।
নিয়োগপ্রাপ্তদের কাজের ক্ষেত্র হবে মিউজ়িয়াম অফ ওয়ার্ড। দর্শকদের বিভিন্ন প্রদর্শনী ও গ্যালারি সম্পর্কে তথ্য তুলে ধরার দায়িত্ব থাকবে তাঁদের উপর। মূলত ‘গ্যালারি এক্সপ্লেনার’ হিসেবে কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীদের।
আবেদনের জন্য ভাষাতত্ত্ব, নৃতত্ত্ব অথবা মিউজিয়োলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। পাশাপাশি লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপলজি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় সাবলীল হওয়াও আবশ্যিক যোগ্যতার মধ্যে রাখা হয়েছে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাকেও গুরুত্ব দেওয়া হবে।
প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিতদের মাসিক ৩৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও কাজের প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।
এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা নেই। আগ্রহী প্রার্থীরা সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন। ১০ জুন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। নির্ধারিত দিনে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামসের দফতরে উপস্থিত হতে হবে আবেদনকারীদের।







