চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতার Aliah University-এ ক্লিনিক্যাল টিউটর পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য নিয়োগ হলেও পরে কাজের মেয়াদ বাড়ার সম্ভাবনাও রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীকে। পরবর্তী সময়ে কাজের প্রয়োজন এবং কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।
আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি যাঁদের নার্সিংয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বেতন নির্ধারণ করা হবে ক্লাস নেওয়ার সংখ্যার ভিত্তিতে। অর্থাৎ নিযুক্ত ব্যক্তি কতগুলি ক্লাস করাচ্ছেন, তার উপর নির্ভর করবে পারিশ্রমিক।
এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগামী ২০ মে সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে প্রার্থীদের।
কোন কোন নথি জমা দিতে হবে, ইন্টারভিউ কোথায় হবে এবং অন্যান্য শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (https://aliah.ac.in)-এ প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে বলা হয়েছে।





