মাসে ৩৭ হাজার টাকা বেতন! IIT খড়গপুরে কাজের সুযোগ, কারা আবেদন করতে পারবেন?

On: Monday, May 25, 2026 9:35 PM
---Advertisement---

ইঞ্জিনিয়ারিং পড়ুয়া বা গবেষণামূলক কাজে আগ্রহীদের জন্য বড় সুযোগ নিয়ে এল Indian Institute of Technology Kharagpur। প্রতিষ্ঠানের এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে জুনিয়র প্রজেক্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আইআইটি খড়্গপুর সূত্রে জানা গিয়েছে, মোট দু’টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের একটি গবেষণা-ভিত্তিক প্রকল্পে কাজ করতে হবে, যা Indian Council of Agricultural Research বা আইসিএআর-এর অর্থপুষ্ট।

কোন কোন বিষয়ে পড়াশোনা থাকলে আবেদন করা যাবে? প্রতিষ্ঠান জানিয়েছে, এগ্রিকালচারাল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স কিংবা অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। তবে শুধু স্নাতক ডিগ্রি থাকলেও সুযোগ মিলতে পারে। সে ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট উত্তীর্ণ হতে হবে।

শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, প্রার্থীদের গেট পরীক্ষার নম্বর এবং ক্যাড বা ক্যাম সংক্রান্ত কাজের অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেই ভিত্তিতেই প্রাথমিক ভাবে যোগ্যতা যাচাই করা হবে।

আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রথমে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও, প্রকল্পের প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়তে পারে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক পাবেন।

আবেদন করতে হবে অনলাইনে। আবেদনপত্র জমা দেওয়ার সময় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার নথি এবং পূর্ব অভিজ্ঞতার শংসাপত্র আপলোড করতে হবে। আবেদন গ্রহণের শেষ দিন ২৮ মে। বিস্তারিত তথ্য জানতে Indian Institute of Technology Kharagpur-এর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now