চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর। কেন্দ্রীয় সংস্থা National Cooperative Development Corporation (এনসিডিসি)-এ শিক্ষানবিশ বা ‘ইয়ং প্রফেশনাল’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে।
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট পাঁচটি শূন্যপদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রথমে তিন বছরের জন্য নিয়োগ করা হবে, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আরও এক বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো হতে পারে। কর্মস্থল হিসেবে পশ্চিমবঙ্গ ছাড়াও কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং তামিলনাড়ুর মতো রাজ্য নির্ধারিত হতে পারে।
আবেদন করার জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিশারিজ় সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৪৫ বছর।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য সংস্থার সরকারি ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট বিজ্ঞপ্তিটি খুঁজে নিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ মে।
বিস্তারিত তথ্য, যোগ্যতার শর্ত এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও জানতে প্রার্থীদের এনসিডিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।





