Job Vacancy: সরকারি মেডিক্যালে চাকরির সুযোগ, ইন্টারভিউ দিয়েই মিলতে পারে নিয়োগ

On: Wednesday, July 1, 2026 9:41 PM
---Advertisement---

সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করতে আগ্রহীদের জন্য এল নতুন সুযোগ। উত্তরবঙ্গের জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। চুক্তির ভিত্তিতে মোট ১০টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্ত্রীরোগ, অ্যানাস্থেশিয়োলজি, প্যাথোলজি, সাইকিয়াট্রি, মাইক্রোবায়োলজি, জেনারেল মেডিসিন এবং অর্থোপেডিক্স বিভাগে নিয়োগ হবে। প্রাথমিকভাবে ছ’মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হলেও, হাসপাতালের প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ পরবর্তীতে বাড়ানো হতে পারে।

আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ডক্টর অফ মেডিসিন (এমডি), ডক্টরেট অফ মেডিসিন (ডিএম) অথবা ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি)-এর মধ্যে যে কোনও একটি ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

লিখিত পরীক্ষা নয়, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগামী ১৩ জুলাই দুপুর ১টা থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তবে ওই দিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে নির্ধারিত আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে প্রার্থীদের উপস্থিত থাকতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য শর্তাবলি রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। আবেদন করার আগে সেই বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now