যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ২০ হাজার টাকা স্টাইপেন্ড, কীভাবে আবেদন করবেন?

On: Friday, July 24, 2026 10:57 PM
---Advertisement---

উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণার অভিজ্ঞতা অর্জন করতে চাইছেন? সেই সুযোগ এনে দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ়ে একটি গবেষণা প্রকল্পের জন্য স্টুডেন্ট ইন্টার্ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট দু’জন স্টুডেন্ট ইন্টার্ন নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ হলেও, প্রকল্পের প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ সর্বাধিক তিন বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।

স্টাইপেন্ডের ক্ষেত্রেও রয়েছে আকর্ষণীয় সুযোগ। প্রথম বছরে প্রতি মাসে ২০ হাজার টাকা দেওয়া হবে। দ্বিতীয় বছরে সেই পরিমাণ বেড়ে হবে ২১ হাজার টাকা। আর তৃতীয় বছরে নির্বাচিত ইন্টার্নরা প্রতি মাসে ২২,০৫০ টাকা করে স্টাইপেন্ড পাবেন।

আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এমটেক ডিগ্রি থাকতে হবে। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ৩০ জুলাই।

আবেদন করতে হলে প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখান থেকেই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য নির্দেশিকা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now