মাসে ৬৭ হাজার টাকা পর্যন্ত বেতন! ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে গবেষণার চাকরি, সরাসরি ইন্টারভিউ

On: Friday, July 17, 2026 7:53 PM
---Advertisement---

গবেষণার ক্ষেত্রে কেরিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI)-এর হিউম্যান জেনেটিক্স ইউনিটে গবেষণা প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। প্রজেক্ট লিঙ্কড রিসার্চ সায়েন্টিস্ট পদে এই নিয়োগ হবে। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট দু’টি শূন্যপদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা গবেষণা প্রকল্পে চুক্তিভিত্তিক কাজের সুযোগ পাবেন।

আবেদনের জন্য প্রার্থীকে বায়োলজিক্যাল সায়েন্সেস বা সমতুল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি মলিকিউলার বায়োলজি, নিউক্লিয়ার অ্যাসিড আইসোলেশন এবং ডিএনএ সিকোয়েন্সিং সংক্রান্ত কাজে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।

নির্বাচিত প্রার্থীদের মাসিক ৫৬ হাজার টাকা থেকে ৬৭ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হবে। প্রাথমিকভাবে ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে।

নিয়োগ প্রক্রিয়ায় লিখিত আবেদন বা অনলাইন পরীক্ষা নেই। আগ্রহী প্রার্থীদের সরাসরি স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ে অংশ নিতে হবে। আগামী ৩০ জুলাই এই নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার সমস্ত শংসাপত্র, অভিজ্ঞতার নথি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং অন্যান্য শর্ত সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now