IISER কলকাতায় চাকরির সুযোগ, মাসে মোটা বেতন! নিয়োগ হবে ৮টি গ্রুপ ‘এ’ পদে

On: Sunday, June 7, 2026 10:23 PM
---Advertisement---

উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রতিষ্ঠানে চাকরির সুযোগ খুঁজছেন? সেক্ষেত্রে আবেদন করতে পারেন Indian Institute of Science Education and Research Kolkata-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে। প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ নন-টিচিং পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আইআইএসইআর কলকাতার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, লাইব্রেরিয়ান, সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার, ডেপুটি ইঞ্জিনিয়ার, ডেপুটি রেজিস্ট্রার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং স্পোর্টস অফিসার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৮।

আবেদনকারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান বিভাগের প্রার্থীরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি সরকারি দফতর বা সরকারপোষিত প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। পদভেদে পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বয়সসীমাও পদ অনুযায়ী নির্ধারিত হয়েছে। আবেদনকারীদের বয়স সাধারণত ৩৮ থেকে ৫৬ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীদের গ্রুপ ‘এ’ ক্যাটাগরির পদে নিয়োগ করা হবে।

বেতনের ক্ষেত্রেও রয়েছে আকর্ষণীয় সুযোগ। সপ্তম বেতন কমিশনের আওতায় লেভেল ১০ থেকে লেভেল ১৪ পর্যন্ত বেতনক্রমে কর্মীদের নিয়োগ করা হবে। ফলে মাসিক বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা মিলিয়ে এটি অভিজ্ঞ প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির সুযোগ বলেই মনে করা হচ্ছে।

নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে।

অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুলাই। তবে ডাকযোগেও আবেদন পাঠানো যাবে। সেক্ষেত্রে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ জুলাই। আবেদন ফি হিসেবে ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারবেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now