প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে কাজ করতে আগ্রহী স্নাতকোত্তরদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IIEST), শিবপুর। প্রতিষ্ঠানের মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস বিভাগে একটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ই-মেলের মাধ্যমে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মেটালার্জি, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়ালস সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড মেকানিক্স, এরোস্পেস এবং সেরামিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি পদার্থবিদ্যা, রসায়ন এবং মেটিরিয়ালস সায়েন্সে বিজ্ঞান শাখার স্নাতকোত্তর প্রার্থীদের আবেদনও গ্রহণ করা হবে।
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিছু কারিগরি দক্ষতাও প্রয়োজন। প্রার্থীদের MATLAB এবং Python প্রোগ্রামিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটেশনাল মেকানিক্স এবং মেটাল প্লাস্টিসিটি বিষয়ে জ্ঞান থাকলে তা অগ্রাধিকার পাবে।
নির্বাচিত প্রার্থীকে মাসিক ৩৭ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন গ্রহণের শেষ দিন ৬ জুলাই। ই-মেলের মাধ্যমে নির্ধারিত নথি পাঠিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১০ জুলাই।
আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় নথি এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের IIEST শিবপুরের প্রকাশিত মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







