ফ্রেশারদের জন্য বড় সুযোগ! ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে মার্কেটিং এগ্‌জিকিউটিভ নিয়োগ

On: Tuesday, June 9, 2026 9:18 PM
---Advertisement---

সরকারি সংস্থায় কাজের সুযোগ খুঁজছেন? মার্কেটিং বা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। Digital India Corporation-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মার্কেটিং এগ্‌জিকিউটিভ পদে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীকে।

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। বর্তমানে এই পদে একটি শূন্যপদ রয়েছে। আবেদন করতে পারবেন এমন প্রার্থীরা, যাঁরা কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মার্কেটিং, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বা মাস কমিউনিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

কাজের অভিজ্ঞতার ক্ষেত্রেও খুব বেশি শর্ত রাখা হয়নি। শূন্য থেকে দু’বছর পর্যন্ত অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে। ফলে সদ্য স্নাতক হওয়া বা কর্মজীবনের শুরুতে থাকা প্রার্থীদের কাছেও এই নিয়োগ বিশেষ আকর্ষণীয় হতে পারে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। আগ্রহীদের প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Notification’ এবং ‘Openings’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে নিতে হবে। এরপর নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২১ জুন। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

পদের দায়িত্ব, বেতন, চুক্তির মেয়াদ এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে আবেদনকারীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে সংস্থা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now