কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ! শুধু ইন্টারভিউ দিয়েই মিলতে পারে নিয়োগ

On: Friday, July 17, 2026 6:47 PM
---Advertisement---

গবেষণার ক্ষেত্রে কাজ করতে আগ্রহীদের জন্য সুখবর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে গবেষণা প্রকল্পের জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্প চলাকালীন নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ২০ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। নিয়োগ সম্পূর্ণভাবে গবেষণা প্রকল্পের মেয়াদের উপর নির্ভরশীল।

আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি গবেষণা প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে। তবে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে সরকারি বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিয়োগের জন্য আগামী ২৭ জুলাই ওয়াক-ইন-ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন সকাল সাড়ে ১১টার মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে প্রার্থীদের। তবে তার আগে নির্ধারিত পদ্ধতিতে আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক।

আবেদন করতে হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুলতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য শর্তও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now