লিখিত ইন্টারভিউ! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, জেনে নিন যোগ্যতা

On: Sunday, July 19, 2026 10:00 PM
---Advertisement---

শিক্ষকতার চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুযোগ। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় স্পেশ্যাল লেকচারার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা বা প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের জন্য এই নিয়োগ করা হচ্ছে। নির্বাচিত প্রার্থীকে চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য নিয়োগ দেওয়া হবে। পারিশ্রমিক বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ভৌত রসায়ন এবং অজৈব রসায়নে বিশেষজ্ঞতা থাকা বাধ্যতামূলক। পদ-সংক্রান্ত অন্যান্য যোগ্যতা ও শর্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কবে হবে ইন্টারভিউ?
২১ জুলাই সকাল ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে। আগ্রহী প্রার্থীদের ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় সমস্ত নথি নিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানায় উপস্থিত হতে হবে।

কীভাবে জানবেন বিস্তারিত?
আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য, প্রয়োজনীয় নথির তালিকা এবং অন্যান্য শর্ত জানতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now