কলকাতা বিমানবন্দরে অপ্রেন্টিস নিয়োগ, কোন যোগ্যতায় করতে পারবেন আবেদন? 

On: Wednesday, July 29, 2026 9:21 PM
---Advertisement---

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য অপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং আইটিআই ট্রেড—এই তিন বিভাগেই শিক্ষানবিশ নেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি-সহ একাধিক প্রযুক্তিগত বিভাগে মোট ৩৮টি শূন্যপদ রয়েছে। প্রশিক্ষণের মেয়াদ হবে এক বছর। নির্বাচিত প্রার্থীরা বিভাগভেদে প্রতি মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন।

এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। গ্র্যাজুয়েট অপ্রেন্টিস পদে আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ডিপ্লোমা অপ্রেন্টিস পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা প্রয়োজন। অন্যদিকে, আইটিআই ট্রেড অপ্রেন্টিস পদের জন্য সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি (NCVT) শংসাপত্র থাকতে হবে, যা ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিংয়ের স্বীকৃত।

আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হল, ডিগ্রি, ডিপ্লোমা বা আইটিআই কোর্স ২০২২ সালে বা তার পরে সম্পন্ন হতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য যোগ্যতা ও শর্তাবলি বিস্তারিতভাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিও জমা দিতে হবে। আবেদন করার শেষ তারিখ ২৪ অগস্ট। আবেদন করার আগে সরকারি বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now