IIT Kharagpur-এ গবেষণার সুযোগ, মাসে ৭০ হাজার টাকা সাম্মানিক, কারা আবেদন করতে পারবেন?

On: Saturday, September 19, 2026 9:07 PM
---Advertisement---

উচ্চশিক্ষার পর গবেষণার ক্ষেত্রে পেশাগত সুযোগ খুঁজছেন? তাঁদের জন্য IIT Kharagpur-এ রয়েছে গুরুত্বপূর্ণ সুযোগ। প্রতিষ্ঠানের Computer Science and Engineering বিভাগের একটি গবেষণা প্রকল্পে Project Research Assistant পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে মোট দু’জনকে নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা গবেষণা প্রকল্পে কাজ করার পাশাপাশি প্রতি মাসে ৭০ হাজার টাকা করে সাম্মানিক পাবেন।

এই পদে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। BE, BTech, MA, MSc, MCA, MBA অথবা সমতুল্য ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এছাড়া দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকলে BSc, BA কিংবা BCom ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের Diploma এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেও প্রার্থীরা আবেদনের যোগ্য। GATE উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।

কীভাবে আবেদন করবেন?
IIT Kharagpur-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে Homepage থেকে Jobs বিভাগে যেতে হবে। এরপর Temporary Positions অপশনে গেলে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুসরণ করেই Online Application জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। যোগ্যতার মাপকাঠি, নিয়োগের শর্ত, গবেষণা প্রকল্প সংক্রান্ত তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশিকা জানতে প্রার্থীদের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now