যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রকল্পে একটি শূন্যপদ রয়েছে। গবেষণা প্রকল্পটির আর্থিক সহায়তা করছে দামোদর ভ্যালি কর্পোরেশন।
নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদনকারীর কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, পাওয়ার বা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ বিটেক অথবা বিই ডিগ্রি থাকা প্রয়োজন। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য যোগ্যতা ও শর্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।
আবেদন করবেন কী ভাবে
আগ্রহী প্রার্থীদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মেনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর। যোগ্যতা, প্রয়োজনীয় নথি, আবেদন পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া জরুরি।







