বামার লরিতে ৭ পদে নিয়োগ, বেতন ১.৪০ লক্ষ টাকা পর্যন্ত, আবেদন করুন ২৯ সেপ্টেম্বরের মধ্যে

On: Saturday, September 12, 2026 6:50 PM
---Advertisement---

রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনস্থ মিনিরত্ন ক্যাটাগরি ১ রাষ্ট্রায়ত্ত এই সংস্থার একাধিক বিভাগে মোট ৭টি শূন্যপদে নিয়োগ করা হবে।

কোন কোন বিভাগে নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্যাক্সেশন, অপারেশন্স, সেলস, সেন্ট্রাল প্রাইসিং, ম্যানুফ্যাকচারিং এবং ওএল অ্যান্ড অ্যাডমিন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হবে। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার শর্তে কিছুটা পার্থক্য রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
নির্দিষ্ট পদ অনুযায়ী প্রার্থীদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সিএ, আইসিডব্লিউএ, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিই বা বিটেক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণসময়ের এমবিএ কিংবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছর থেকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। কোন পদের জন্য কত বছরের অভিজ্ঞতা প্রয়োজন, তা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

বয়সসীমা
আবেদনকারীর সর্বোচ্চ বয়স পদ অনুযায়ী ২৭ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন কত
নিয়োগের পর নির্বাচিত প্রার্থীদের ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা পর্যন্ত বেসিক পে স্কেলে বেতন দেওয়া হবে। সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও প্রযোজ্য হবে।

কী ভাবে আবেদন
আবেদন করতে বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট balmerlawrie.com এ যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি খুলে সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর। যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিস্তারিত শর্ত আবেদন করার আগে বিজ্ঞপ্তি থেকে ভালোভাবে দেখে নেওয়া প্রয়োজন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now