উচ্চশিক্ষার পর গবেষণার কাজে যুক্ত হতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের Department of Science and Technology-এর আর্থিক সহায়তায় পরিচালিত হবে। শূন্যপদ রয়েছে একটি। নির্বাচিত গবেষককে প্রতি মাসে ২৫ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন?
এই পদের জন্য আবেদনকারীর নির্দিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। Mechanical Engineering, Power Engineering, Automobile Engineering, Aerospace Engineering, Chemical Engineering, Biomedical Engineering অথবা Energy Science-এর মতো সংশ্লিষ্ট বিষয়ে পোস্টগ্র্যাজুয়েশন করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এর পাশাপাশি Graduate Aptitude Test উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
তবে সংরক্ষিত শ্রেণি, মহিলা এবং PwD বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে। অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ও শর্তের বিষয়ে বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।
কী ভাবে আবেদন করবেন?
আবেদন করার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://jadavpuruniversity.in-এ যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে।
বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী ৫০ টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর নির্দিষ্ট তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ই-মেল ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ ২১ অগস্ট ২০২৬
আবেদন পাঠানোর আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য শর্তগুলি মূল বিজ্ঞপ্তি থেকে ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি।







