মাসে ৩৭ হাজার টাকা বেতনের সুযোগ! কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ, আবেদন ২০ অগাস্ট পর্যন্ত

On: Friday, August 7, 2026 10:38 PM
---Advertisement---

গবেষণার ক্ষেত্রে কাজ করতে আগ্রহীদের জন্য সুখবর। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের অর্থপুষ্ট একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধীনে এই নিয়োগ হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর পদে মোট পাঁচজনকে নিয়োগ করা হবে। প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (ICSSR)-এর আর্থিক সহায়তায় পরিচালিত হবে।

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত প্রার্থীরা মাসে ৩৭ হাজার টাকা সাম্মানিক পাবেন। এই পদে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক।

অন্যদিকে, ফিল্ড ইনভেস্টিগেটর পদে মাসিক সাম্মানিক ২০ হাজার টাকা। এই পদের জন্যও সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা প্রয়োজন। আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদন করতে হলে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ অগস্ট। নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now