গবেষণার কাজে যুক্ত হতে আগ্রহীদের জন্য সুযোগ নিয়ে এসেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি (DBT)-র অর্থানুকূল্যে পরিচালিত একটি গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স বিভাগের অধীনে এই নিয়োগ হবে। আপাতত এক বছরের জন্য গবেষণা প্রকল্পটি চালানো হবে। তবে প্রকল্পের প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩৯,৩৭০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে জীববিজ্ঞানের যে কোনও শাখায় এমএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (GATE) উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক। এছাড়া পদ-সংক্রান্ত অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তার আগে নির্ধারিত পদ্ধতিতে আবেদন জমা দিতে হবে। এজন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ই-মেল আইডিতে পাঠাতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১২ অগাস্ট। আবেদন যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ১৪ অগাস্ট সকাল ১১টা থেকে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং আবেদনের পদ্ধতি জানতে আগ্রহীদের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।








