কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, একাধিক বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদন শুরু

On: Thursday, July 9, 2026 11:42 AM
---Advertisement---

রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (Kazi Nazrul University) চুক্তিভিত্তিক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের অ্যালায়েড হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে মোট ছয়টি শূন্যপদে শিক্ষক নেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, অপ্টোমেট্রি, ফিজ়িয়োথেরাপি, ফিজ়িয়োলজি-সহ একাধিক বিষয়ে নিয়োগ করা হবে। আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশনস (NCAHP) এবং ইউজিসি-র নির্ধারিত নির্দেশিকা অনুসারে।

যাঁদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি রয়েছে, তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন। পাশাপাশি, অন্তত তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেও বাড়তি গুরুত্ব দেওয়া হবে। তবে প্রতিটি বিভাগের নির্দিষ্ট যোগ্যতা জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়াই শ্রেয়।

আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। প্রথমে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘Recruitment’ বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি খুলতে হবে। সেখানে উল্লেখিত নিয়ম মেনে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি ই-মেলের মাধ্যমে জমা দিতে হবে।

উল্লেখ্য, নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৩ জুলাই। সেই দিন থেকে সাত দিনের মধ্যেই আবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তাই আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now