ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমাধারীদের জন্য নতুন চাকরির সুযোগ নিয়ে এল ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL)। সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (DMRC) প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগে মোট ১৪টি শূন্যপদ রয়েছে।
নিয়োগ হবে দুটি পদে—সিস্টেম সুপারভাইজ়র এবং সুপারভাইজ়র। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে মুম্বই। উভয় পদেই মাসিক বেতন ৬৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের জন্য স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতার শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে BECIL-এর প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।







