বার্ষিক বেতন ২৫ লক্ষ টাকা! ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে কর্মী নিয়োগ, আবেদন করতে হাতে আর বেশি সময় নেই

On: Saturday, July 4, 2026 8:48 PM
---Advertisement---

সরকারি সংস্থায় উচ্চ বেতনের চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (Digital India Corporation) ডেটা ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৫ জুলাই।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেটা ইঞ্জিনিয়ার পদে একটি শূন্যপদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল প্রাথমিকভাবে দিল্লি হলেও প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে কর্মস্থল পরিবর্তন হতে পারে। এই পদের জন্য বছরে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। প্রোগ্রামিং ভাষা, বিশেষ করে পাইথনের উপর দক্ষতাও প্রয়োজন। এছাড়া অন্যান্য কারিগরি যোগ্যতা ও শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন সম্পূর্ণ অনলাইনেই করতে হবে। এজন্য ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে হোমপেজের ‘Career’ বিভাগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি খুলতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা মেনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে।

যাঁরা সরকারি সংস্থায় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উচ্চ বেতনের চাকরির সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ জুলাই হওয়ায় আগ্রহীদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শদেওয়া হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now