মাসে ৩৭ হাজার টাকা স্টাইপেন্ড! IIT খড়্গপুরে গবেষণার সুযোগ, আবেদন করবেন কীভাবে?

On: Saturday, June 27, 2026 10:53 PM
---Advertisement---

গবেষণার ক্ষেত্রে কেরিয়ার গড়তে আগ্রহীদের জন্য সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি গবেষণা প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো (JRF) নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পে একজন গবেষক নিয়োগ করা হবে। টেলিকম সেন্টার্স অফ এক্সেলেন্সের অর্থানুকূল্যে পরিচালিত গবেষণা প্রকল্পে নির্বাচিত প্রার্থী কাজ করার সুযোগ পাবেন। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (GATE) অথবা সিএসআইআর-ইউজিসি নেট (CSIR-UGC NET) উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আইআইটি খড়্গপুরের সরকারি ওয়েবসাইটে গিয়ে ‘Jobs’ বিভাগ থেকে ‘Temporary Position’-এ প্রবেশ করতে হবে। সেখানে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া অনলাইন লিঙ্কের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাবে।

এই পদে আবেদন করার শেষ দিন **৮ জুলাই**। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং আবেদন পদ্ধতি সম্পর্কে জানতে আইআইটি খড়্গপুরের প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়াই শ্রেয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now