মাসে দেড় লক্ষ টাকা বেতন, RBI-তে তরুণ পেশাদার নিয়োগ! কোন যোগ্যতায় আবেদন, জেনে নিন বিস্তারিত

On: Wednesday, June 17, 2026 4:03 PM
---Advertisement---

ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কে কাজ করার সুযোগ খুঁজছেন? উচ্চশিক্ষিত তরুণদের জন্য বড় সুযোগ নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ব্যাঙ্কের তরফে তরুণ পেশাদার (Young Professional) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১২ জনকে এই পদে নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাইবার সুরক্ষা, কৃত্রিম মেধা (AI), তথ্য সুরক্ষা, তথ্যপ্রযুক্তি, ডেটা সায়েন্স, রাশিবিজ্ঞান, অর্থনীতি, ফিনান্স, জননীতি বিশ্লেষণ, পরিবেশ বিজ্ঞান, জলবায়ু পরিবর্তন-সহ একাধিক বিশেষায়িত ক্ষেত্রে দক্ষ প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ফিনটেক সংস্থা, তথ্যপ্রযুক্তি ক্ষেত্র বা সংশ্লিষ্ট পেশাগত ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও প্রয়োজন।

আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীদের মুম্বইয়ে RBI-এর দফতরে কাজ করতে হবে। নিয়োগ প্রথমে তিন বছরের চুক্তির ভিত্তিতে করা হবে। প্রয়োজন অনুযায়ী সেই চুক্তির মেয়াদ আরও দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।

বেতনের দিক থেকেও এই নিয়োগ যথেষ্ট আকর্ষণীয়। নির্বাচিতদের প্রতি মাসে ১ লক্ষ ৫০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়াও সম্পূর্ণ অনলাইনে। আগ্রহীদের ই-মেলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করার সময় জীবনপঞ্জি (CV), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার নথি পাঠানো বাধ্যতামূলক।

এই নিয়োগের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুলাই। ফলে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। RBI-এর মতো দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি উচ্চ বেতনের এই সুযোগ অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now