রাজ্যের সরকারি সংস্থায় চাকরির সুযোগ নিয়ে এল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (WBSETCL)। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে অভিজ্ঞ প্রার্থীদের। বিশেষ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং চিকিৎসকদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হতে পারে।
বিজ্ঞপ্তি অনুসারে, চিফ মেডিক্যাল অফিসার এবং স্পেশ্যাল অফিসার— এই দুই পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা দু’টি।
চিফ মেডিক্যাল অফিসার পদে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৭২ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীর বয়স ৬৬ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
অন্যদিকে, সিকিউরিটি বিভাগে স্পেশ্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। এই পদের জন্য আবেদন করতে পারবেন এমন অবসরপ্রাপ্ত আধিকারিকরা, যাঁরা ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদ বা সমতুল্য র্যাঙ্কে কাজ করেছেন। আবেদনকারীর বয়সসীমা ৬০ থেকে ৬২ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংস্থার অফিসিয়াল কেরিয়ার পোর্টালে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন।
অফিসিয়াল কেরিয়ার পোর্টাল: https://www.wbsetcl.in/career.php
নিয়োগ সংক্রান্ত যোগ্যতা, অভিজ্ঞতা, চুক্তির শর্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে আবেদনকারীদের বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।





