সরকারি ব্যাঙ্কে চাকরির সুযোগ, SBI-তে ৭ হাজারের বেশি শিক্ষানবিশ নিয়োগ

On: Wednesday, May 20, 2026 9:18 PM
---Advertisement---

ব্যাঙ্কিং সেক্টরে কাজ শেখার পাশাপাশি আয় করার সুযোগ নিয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল এসবিআই (State Bank of India)। সম্প্রতি ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশে শিক্ষানবিশ পদে মোট ৭,১৫০ জন নিয়োগ করা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নেওয়া হবে ৪৬০ জন প্রার্থী।

শিক্ষানবিশ আইন, ১৯৬১ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচিত প্রার্থীরা এক বছরের প্রশিক্ষণকালীন কাজের সুযোগ পাবেন এবং সেই সঙ্গে প্রতি মাসে ১৫ হাজার টাকা স্টাইপেন্ডও দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে। পাশাপাশি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। বয়সসীমা রাখা হয়েছে ২০ থেকে ২৮ বছরের মধ্যে।

নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের অনলাইন পরীক্ষা সহ বিভিন্ন ধাপের মাধ্যমে বাছাই করা হবে। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, এই প্রশিক্ষণকাল ভবিষ্যতে ব্যাঙ্কিং সেক্টরে স্থায়ী কাজের পথও খুলে দিতে পারে।

আবেদন করতে হবে ব্যাঙ্কের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে। (https://sbi.bank.in) হোমপেজ থেকে বিজ্ঞপ্তি দেখে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদন ফি জমা দেওয়াও বাধ্যতামূলক। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৮ জুন ২০২৬।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now