সরকারি কাজের খোঁজ, কারা আবেদন করতে পারবেন? জানুন বিস্তারিত

On: Saturday, May 2, 2026 9:46 PM
---Advertisement---

অবসর নেওয়ার পরও কর্মজীবন চালিয়ে যেতে চাইছেন? তাঁদের জন্য সুযোগ নিয়ে এল কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। ‘গ্রুপ বি’ বিভাগের অধীনে পরামর্শদাতা পদে নিয়োগ করা হবে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকদের।

এই নিয়োগ হবে নির্দিষ্ট সময়ের চুক্তির ভিত্তিতে। প্রাথমিকভাবে ছ’মাসের জন্য দায়িত্ব দেওয়া হলেও, কাজের ভিত্তিতে সেই মেয়াদ আরও বাড়তে পারে। তবে মোট শূন্যপদের সংখ্যা কত, তা এখনও স্পষ্ট করা হয়নি।

এই পদে আবেদন করতে পারবেন কেন্দ্রীয় সরকারি দফতর বা পাবলিক সেক্টর সংস্থায় কর্মরত থেকে সদ্য অবসর নেওয়া আধিকারিকরা। বিশেষ করে টেলিকমিউনিকেশন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। নিয়োগ করা হবে অসম লাইসেন্সড সার্ভিস এরিয়ার অধীন দফতরে।

বয়সের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট শর্ত। আবেদনকারীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিতদের সপ্তম পে কমিশনের লেভেল ৭ অনুযায়ী মাসিক পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়াও রাখা হয়েছে সহজ। আগ্রহীদের ই-মেলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১১ মে। প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারের নির্দিষ্ট সময় ও অন্যান্য তথ্য সংশ্লিষ্ট দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অবসর-পরবর্তী সময়ে অভিজ্ঞতাকে কাজে লাগানোর এই সুযোগ অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now