কোটি কোটি কৃষকের নজর এখন একটাই প্রশ্নে। কবে আসবে PM Kisan Yojana-র ২২তম কিস্তির টাকা?
নিয়ম অনুযায়ী, প্রতি চার মাস অন্তর এই প্রকল্পের কিস্তি প্রকাশ করা হয়। আগের অর্থাৎ ২১তম কিস্তির সুবিধা পেয়েছেন ৯ কোটিরও বেশি যোগ্য কৃষক। সেই হিসেবে ফেব্রুয়ারিতেই ২২তম কিস্তি প্রকাশের আশা করা হয়েছিল।
কিন্তু ফেব্রুয়ারি শেষ হতে চললেও এখনও পর্যন্ত নতুন কিস্তি ঘোষণা হয়নি। তাই জল্পনা শুরু হয়েছে, হোলির পর কি কেন্দ্র সরকার ২২তম কিস্তির নির্দিষ্ট তারিখ জানাবে?
সূত্রের খবর, চার মাসের ব্যবধান ফেব্রুয়ারিতেই পূর্ণ হয়েছে। তবে উৎসবের মরসুম ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছুটা দেরি হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই ধারণা করা হচ্ছে, মার্চ মাসে হোলির পর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
তবে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে এ বিষয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। কৃষকদের সরকারি পোর্টাল ও নির্ভরযোগ্য সূত্র থেকে আপডেট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
PM Kisan Yojana-র অধীনে বছরে ৬,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়, যা তিনটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ফলে ২২তম কিস্তির অপেক্ষায় রয়েছেন দেশের বহু উপভোক্তা।
এখন দেখার, হোলির পর কেন্দ্র সরকার কবে আনুষ্ঠানিকভাবে কিস্তি প্রকাশের দিনক্ষণ ঘোষণা করে।






