হোলির আগেই বড় সুখবর রেলযাত্রীদের জন্য।
Holi Special Train 2026 : উৎসবের মরশুমে বাড়ি ফেরা বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এবার স্বস্তি মিলতে পারে। উত্তরবঙ্গ ও অসমগামী যাত্রীদের জন্য বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল রেলওয়ে।
Kolkata-Dibrugarh Holi Special Train চালু হতে চলেছে শীঘ্রই। রেল সূত্রে খবর, এই বিশেষ ট্রেন কাটোয়া-আজিমগঞ্জ রুট হয়ে চলবে, ফলে উত্তরবঙ্গ ও অসমের যাত্রীরা সরাসরি উপকৃত হবেন।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে কলকাতা থেকে ডিব্রুগড়ের উদ্দেশে এই হোলি স্পেশাল ট্রেন যাত্রা শুরু করবে। উৎসবের ভিড় সামাল দিতেই এই অতিরিক্ত পরিষেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
সময়সূচি অনুযায়ী, ট্রেনটি প্রতি শনিবার রাত ২:৩০ মিনিটে কলকাতা থেকে ছাড়বে। পথে নৈহাটি, কাটোয়া, নবদ্বীপ ধাম ও আজিমগঞ্জ স্টেশনে থামবে।
এদিকে যাত্রীদের একাংশ শামসি স্টেশনে স্টপেজের দাবিও তুলেছেন। তাঁদের দাবি, ওই অঞ্চলে ট্রেনের স্টপেজ কম থাকায় যাত্রীদের সমস্যায় পড়তে হয়।
শুধু কলকাতা-ডিব্রুগড় নয়, হোলি উপলক্ষে আরও একাধিক বিশেষ ট্রেনের ঘোষণা করা হয়েছে। ০৩০৪৩ হাওড়া-রক্সৌল স্পেশাল ট্রেন ২৮ ফেব্রুয়ারি, ৭ মার্চ ও ১৪ মার্চ চলবে। বিপরীত দিকে ০৩০৪৪ রক্সৌল-হাওড়া স্পেশাল ট্রেন চলবে ১, ৮ ও ১৫ মার্চ।
এছাড়াও কলকাতা-মধুবনী ও শিয়ালদহ-মধুবনী রুটে নির্দিষ্ট দিনে বিশেষ ট্রেন চলাচল করবে। দুর্গ-মধুবনী-দুর্গ স্পেশাল ট্রেনও ১ ও ২ মার্চ নির্ধারিত হয়েছে।
রেল আধিকারিকদের বক্তব্য, হোলির সময় অতিরিক্ত যাত্রীচাপ নিয়ন্ত্রণ, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা এবং ভিড় কমাতেই এই বিশেষ ট্রেনগুলি চালানো হচ্ছে।
যাত্রীদের অনুরোধ, ভ্রমণের আগে অফিসিয়াল সময়সূচি ও বুকিং সংক্রান্ত তথ্য যাচাই করে নিন।






