উইকেন্ডে ফের ঝড়-বৃষ্টির দাপট! কালবৈশাখীর সঙ্গে শিলা বৃষ্টির সতর্কতা উত্তর-দক্ষিণ জুড়ে

On: Wednesday, March 25, 2026 3:17 PM
---Advertisement---

কয়েক দিনের বিরতির পর ফের বদলাতে চলেছে আবহাওয়ার ছবি। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে আরও এক দফা ঝড়বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকলেও, দক্ষিণবঙ্গেও সপ্তাহান্তে পরিস্থিতি বদলাতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে।

শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আপাতত বুধবার ও বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে পরিস্থিতি বদলাবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান-এর কিছু অংশে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কলকাতা-সহ বাকি জেলাগুলিতে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার ও রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির প্রভাব বেশি হতে পারে।

এদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। সকালটা তুলনামূলক স্বস্তিদায়ক থাকলেও দুপুরের পর অস্বস্তি বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now