দাম ২ লক্ষ টাকারও বেশি! Galaxy Z Fold 8 Ultra নিয়ে বড় তথ্য ফাঁস, AI থেকে ক্যামেরা—জানুন সব তথ্য

On: Saturday, July 11, 2026 9:56 PM
---Advertisement---

স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আসার আগেই সামনে এল একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, আসন্ন Galaxy Z Fold 8 এবং Galaxy Z Fold 8 Ultra আগের মডেলের তুলনায় বেশি দামে লঞ্চ হতে পারে। শুধু তাই নয়, নতুন ফোনগুলিতে আরও শক্তিশালী AI ফিচার এবং আপগ্রেডেড হার্ডওয়্যারও থাকতে পারে।

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের Galaxy Z Fold 8 Ultra-এর সম্ভাব্য দাম মার্কিন বাজারে ২,০৯৯ ডলার হতে পারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। অর্থাৎ, Galaxy Z Fold 7-এর তুলনায় প্রায় ১০০ ডলার বেশি দাম হতে পারে নতুন মডেলের। প্রতিবেদনে জানানো হয়েছে, মেমরি কম্পোনেন্টের উৎপাদন খরচ বেড়ে যাওয়াই এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।

রিপোর্টে আরও দাবি করা হয়েছে, Galaxy Z Fold 8 Ultra এবং একটি নতুন ওয়াইড-স্ক্রিন ফোল্ডেবল ফোন One UI 9.0-এর সঙ্গে Google Gemini Intelligence ইন্টিগ্রেশন নিয়ে বাজারে আসতে পারে। এর ফলে একটি নির্দেশ দিয়েই একাধিক অ্যাপ একসঙ্গে পরিচালনা করার সুবিধা মিলবে। AI-ভিত্তিক মাল্টিটাস্কিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতেই এই পরিবর্তন আনছে সংস্থা বলে মনে করা হচ্ছে।

এছাড়াও, স্যামসাং একটি নতুন ফোল্ডেবল ফোন নিয়েও কাজ করছে বলে জানা গিয়েছে। আপাতত সেটিকে Galaxy Z Wide Fold নামে উল্লেখ করা হচ্ছে। এই ডিভাইসে ৪:৩ অ্যাসপেক্ট রেশিও-র বড় ইননার ডিসপ্লে থাকতে পারে, যা ভিডিও দেখা, অফিসের কাজ বা একাধিক অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করবে। এই মডেলের ২৫৬GB ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম হতে পারে ১,৮৯৯ ডলার।

স্পেসিফিকেশনের দিক থেকেও একাধিক আপগ্রেডের ইঙ্গিত মিলেছে। বিভিন্ন লিক অনুযায়ী, Galaxy Z Fold 8-এ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, ৪,৮০০mAh ব্যাটারি এবং ডুয়াল ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকতে পারে।

অন্যদিকে, Galaxy Z Fold 8 Ultra-তে থাকতে পারে Snapdragon 8 Elite Gen 5 for Galaxy চিপসেট, ৫,০০০mAh ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ৩x অপটিক্যাল জুম-সহ ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, Galaxy Z Flip 8-এর ক্ষেত্রেও অঞ্চলভেদে প্রসেসরে পার্থক্য থাকতে পারে। উত্তর আমেরিকার বাজারে Snapdragon চিপসেট ব্যবহার করা হলেও, ভারত-সহ একাধিক দেশে Exynos প্রসেসরযুক্ত ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে।

যদিও এখনও পর্যন্ত এই তথ্যগুলির কোনওটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি স্যামসাং। আগামী ২২ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া Galaxy Unpacked ইভেন্টেই নতুন ফোল্ডেবল সিরিজ সম্পর্কে সংস্থার তরফে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now