রেলে NTPC নিয়োগে ৫১৬৫ পদে অনুমোদন, ৭ সেপ্টেম্বর থেকে তথ্য জমা দেওয়ার সুযোগ

On: Friday, September 4, 2026 8:01 PM
---Advertisement---

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি বা NTPC নিয়োগ ২০২৬ নিয়ে বড় আপডেট। মোট ৫১৬৫টি শূন্যপদে নিয়োগের অনুমোদন দিয়েছে রেলওয়ে বোর্ড। রেলের বিভিন্ন আঞ্চলিক এবং উৎপাদন বিভাগে এই নিয়োগ হবে। অনুমোদিত শূন্যপদের মধ্যে স্নাতক এবং স্নাতক স্তরের নীচের যোগ্যতার প্রার্থীদের জন্য আলাদা পদ রাখা হয়েছে।

স্নাতক স্তরে মোট ৩৪৭৭টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ট্রাফিক ও অপারেটিং বিভাগের জন্য রয়েছে ২৭৫০টি পদ। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজ়ার পদে ৫৬টি, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে ৩০০টি এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৩৭১টি শূন্যপদ রয়েছে।

অন্য দিকে, স্নাতক স্তরের নীচের যোগ্যতার প্রার্থীদের জন্য মোট ১৬৮৮টি পদ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে ২০০টি, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে ৭০০টি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৬০০টি এবং ট্রেনস ক্লার্ক পদে ১৮৮টি শূন্যপদ রয়েছে।

জানা গিয়েছে, পদ এবং নিয়োগের শ্রেণি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ৭ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে জমা দিতে হবে। অনুমোদিত শূন্যপদের তালিকায় সেকন্দরাবাদের ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ ফিনানশিয়াল ম্যানেজমেন্টের শূন্যপদও রয়েছে।

তবে এখনও এই নিয়োগের জন্য সাধারণ প্রার্থীদের আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি এবং পরীক্ষার সম্ভাব্য সূচি নিয়েও বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। আরআরবির নিজস্ব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরেই এই বিষয়গুলি স্পষ্ট হবে।

তাই আগ্রহী প্রার্থীদের আপাতত আরআরবির অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। নিয়োগ সংক্রান্ত পরবর্তী আপডেট প্রকাশিত হলে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা এবং পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now