PowerGrid-এ ২৭০ শিক্ষানবিশ নিয়োগ, স্টাইপেন্ড সর্বোচ্চ ১৭ হাজার! কোন যোগ্যতায় আবেদন

On: Saturday, August 22, 2026 11:00 PM
---Advertisement---

বিদ্যুৎ ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ এবার রাষ্ট্রায়ত্ত সংস্থায়। ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীন পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ইস্ট অ্যান্ড রিজিয়ন ট্রান্সমিশন সিস্টেম ২-এর তরফে এক বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ITI, ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট মিলিয়ে দেশজুড়ে মোট ২৭০টি আসনে নিয়োগ হবে।

পশ্চিমবঙ্গেও রয়েছে সুযোগ
পশ্চিমবঙ্গের প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে মোট ১৯ জন শিক্ষানবিশ নেওয়া হবে। সিকিমের জন্য রয়েছে আরও ২টি আসন। রাজ্যের প্রার্থীদের পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যের একাধিক প্রশিক্ষণ কেন্দ্রেও নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গে কোন বিভাগে কত আসন
আইটিআই ইলেকট্রিশিয়ান বিভাগে ৬টি আসন রয়েছে। ডিপ্লোমা ইলেকট্রিক্যালে ৮টি এবং ডিপ্লোমা সিভিলে ২টি আসন রয়েছে। গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যালের জন্য ২টি এবং গ্র্যাজুয়েট সিভিলের জন্য ১টি আসন রাখা হয়েছে।

সিকিমে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এবং গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল বিভাগে একটি করে আসন রয়েছে।

কী যোগ্যতা প্রয়োজন
আইটিআই ইলেকট্রিশিয়ান পদের জন্য সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ হতে হবে। এই বিভাগের শিক্ষানবিশরা মাসে ১৩,৫০০ টাকা স্টাইপেন্ড পাবেন।

ডিপ্লোমা বিভাগের প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। ইলেকট্রিক্যাল ও সিভিল, দুই ক্ষেত্রেই মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা।

গ্র্যাজুয়েট প্রার্থীদের ইলেকট্রিক্যাল বা সিভিল শাখায় চার বছরের BE, BTech অথবা BSc ডিগ্রি থাকতে হবে। তাঁদের মাসিক স্টাইপেন্ড ১৭ হাজার টাকা।

কারা আবেদন করতে পারবেন
আবেদনকারীর ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক। বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আগের দুই বছরের মধ্যে অর্থাৎ ১১ সেপ্টেম্বর ২০২৪ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট যোগ্যতা অর্জন করা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। দূরশিক্ষার মাধ্যমে অর্জিত ডিগ্রি গ্রহণযোগ্য নয়।

কীভাবে হবে নির্বাচন
এই নিয়োগে আবেদন করার জন্য কোনও আবেদন ফি দিতে হবে না। লিখিত পরীক্ষা বা ইন্টারভিউও নেওয়া হবে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং নথিপত্র যাচাইয়ের ভিত্তিতে মেধার নিরিখে নির্বাচন করা হবে।

আবেদন করবেন কীভাবে
ITI প্রার্থীদের প্রথমে NAPS পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। ডিপ্লোমা ও ডিগ্রি প্রার্থীদের NATS পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশনের পর পাওয়া নম্বর ব্যবহার করে PowerGrid-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

২৫ অগস্ট থেকে অনলাইন আবেদন শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১০ সেপ্টেম্বর ২০২৬। আবেদন করার আগে বিভাগভিত্তিক যোগ্যতা, বয়স, নথি এবং অন্যান্য শর্ত PowerGrid-এর প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে দেখে নেওয়া জরুরি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now