বয়স ধরে রাখার ইনজেকশন নিয়েই বিপদ! কাটা লাগা গার্লের মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন স্বামী পরাগ ত্যাগী

On: Wednesday, May 13, 2026 11:01 PM
---Advertisement---

অভিনেত্রী শেফালী জরিওয়ালা (Shefali Jariwala)-র আকস্মিক মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়া ও বিনোদন মহলে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে তথাকথিত ‘অ্যান্টি-এজিং’ ইনজেকশন নিয়ে তৈরি হয় বিতর্ক। সেই পরিস্থিতিতেই প্রথমবার প্রকাশ্যে এসে সমস্ত জল্পনার বিরুদ্ধে সরব হলেন তাঁর স্বামী পরাগ ত্যাগী (Parag Tyagi)।

এক আবেগঘন ভিডিয়ো বার্তায় পরাগ প্রশ্ন তোলেন, “আমাকেও বলুন, কোন ইনজেকশনের কথা বলা হচ্ছে?” তাঁর দাবি, শেফালী নিয়মিত কোনও বয়স ধরে রাখার ওষুধ বা বিশেষ ইনজেকশন নিতেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাসে একবার কিছু সাধারণ স্বাস্থ্যরক্ষার সাপ্লিমেন্ট এবং আইভি ড্রিপ নেওয়া হত। এর মধ্যে ছিল মাল্টিভিটামিন, ভিটামিন সি, কোলাজেন এবং গ্লুটাথিয়ন।

শেফালীর মৃত্যুর দিন নিয়েও ছড়ায় নানা জল্পনা। উপবাস অবস্থায় কোনও ইনজেকশন নেওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন কেউ কেউ। সেই প্রসঙ্গেও মুখ খোলেন পরাগ। তিনি জানান, সেদিন পুজোর উপবাস থাকলেও পরে খাবার খেয়েছিলেন শেফালী। ফলে খালি পেটে কোনও ওষুধ বা ইনজেকশনের কারণে মৃত্যু হয়েছে— এই দাবি সঠিক নয় বলেই স্পষ্ট করেন তিনি।

স্ত্রীর জীবনযাপন প্রসঙ্গেও কথা বলেন পরাগ। তাঁর মতে, শেফালীর ফিটনেস এবং তারুণ্যের রহস্য ছিল নিয়মিত শরীরচর্চা, নিয়ন্ত্রিত জীবনধারা এবং নিজের শরীরের প্রতি সচেতনতা। তবে সে কারণে তিনি কখনও নিজেকে খাবার থেকে বঞ্চিত করেননি বলেও জানান পরাগ। তাঁর কথায়, শেফালী সব ধরনের খাবারই খেতেন, তবে পরিমিত মাত্রায়।

ভিডিয়োর শেষে গুজব না ছড়ানোর আবেদনও জানান অভিনেতা। তিনি বলেন, “সত্যিটা জানুন, তার পরে মন্তব্য করুন।”

‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা শেফালী জরীওয়ালা পরে Bigg Boss 13-এ অংশ নিয়ে আরও পরিচিতি পান। ২০২৫ সালের জুন মাসে ৪২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now