চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NFDC)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগে সিনিয়র এগ্জিকিউটিভ পদে এই নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীকে মুম্বইয়ে কাজ করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথমে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। পরবর্তীতে কাজের প্রয়োজন অনুযায়ী সেই চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৭০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন?
এই পদের জন্য আবেদনকারীদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) হতে হবে। পাশাপাশি ফিন্যান্স ও অ্যাকাউন্টস সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। নির্বাচিত প্রার্থীকে GST রিটার্ন, TDS রিটার্ন এবং আয়কর-সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব সামলাতে হবে।
প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। পদ-সংক্রান্ত অন্যান্য যোগ্যতা ও শর্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
আবেদন করার শেষ তারিখ ২৪ জুলাই। তাই নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।







