জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেবগুরু বৃহস্পতির রাশি ও নক্ষত্র পরিবর্তনের প্রভাব পড়ে ১২টি রাশির জাতক জাতিকাদের উপরেই। তবে নির্দিষ্ট কিছু রাশির ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব তুলনামূলক ভাবে বেশি শুভ হতে পারে। বর্তমানে বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছেন। ফলে কয়েকটি রাশির জীবনে উন্নতি, অর্থলাভ এবং কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন জ্যোতিষীরা।
জ্যোতিষীয় হিসাব অনুযায়ী, ১৯ অগাস্ট ২০২৬ বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করেন। এরপর ৩ সেপ্টেম্বর তিনি এই নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছেন। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই অবস্থান বজায় থাকবে। অশ্লেষাকে ২৭টি নক্ষত্রের মধ্যে গুরুত্বপূর্ণ নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয়। অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কিরামের মতে, বৃহস্পতির এই অবস্থানের কারণে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে।
বৃশ্চিক রাশি
বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ ফল বয়ে আনতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার পাশাপাশি নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। সামাজিক ক্ষেত্রে সম্মান ও মর্যাদা বাড়তে পারে। দীর্ঘদিনের মানসিক চাপ বা জটিলতা থেকেও ধীরে ধীরে মুক্তি পাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের জন্যও সময়টি অনুকূল হতে পারে। পুরনো বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সুযোগ তৈরি হতে পারে। ব্যবসা বা অন্য কোনও আর্থিক ক্ষেত্রে আগের তুলনায় বেশি লাভের মুখ দেখতে পারেন। বিরোধীদের প্রভাব কমে গিয়ে নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার সুযোগ মিলতে পারে। সব মিলিয়ে নতুন ভাবে কিছু শুরু করার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
কর্কট রাশি
বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতিতেও উন্নতির সম্ভাবনা রয়েছে। হাতে অর্থের জোগান বাড়তে পারে এবং ধন সম্পত্তির ক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সুযোগ রয়েছে। আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি জীবনে সুখ স্বাচ্ছন্দ্যও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
মেষ রাশি
মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি দশম ঘরে অবস্থান করছে, যা পেশা ও ব্যবসার সঙ্গে যুক্ত। জ্যোতিষীয় ব্যাখ্যা অনুযায়ী, এই অবস্থান কর্মজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সাহস ও আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি নতুন বিষয় শেখার আগ্রহ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে বুদ্ধি ও কৌশল কাজে লাগিয়ে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তিতে বিনিয়োগও লাভজনক হতে পারে। এর ফলে কর্মজীবনের পাশাপাশি সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ তৈরি হতে পারে।
তবে জ্যোতিষশাস্ত্রের এই সমস্ত ফলাফল বিশ্বাস ও প্রচলিত জ্যোতিষীয় ব্যাখ্যার উপর ভিত্তি করে। বাস্তব জীবনে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত পরিস্থিতি ও বাস্তব তথ্যকেই অগ্রাধিকার দেওয়া উচিত।







