চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল কেন্দ্রের অধীনস্থ Digital India Corporation। সংস্থার তরফে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। নির্বাচিত প্রার্থীদের কাজের স্থান হবে দিল্লি।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সাপোর্ট এগ্জ়িকিউটিভ পদে নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিভাগে পড়াশোনা থাকলে অতিরিক্ত সুবিধা মিলতে পারে বলে জানানো হয়েছে।
শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। সংস্থার দাবি, প্রযুক্তিনির্ভর কাজ সামলানোর মতো দক্ষতা থাকা প্রয়োজন। পাশাপাশি অন্যান্য যোগ্যতা ও শর্তাবলি বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে।
শুধু একটি পদ নয়, আরও একাধিক পদের জন্যও নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে Digital India Corporation। ফলে বিভিন্ন ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ বলেই মনে করা হচ্ছে।
আবেদন করতে হলে প্রথমে Digital India Corporation-এর অফিসিয়াল ওয়েবসাইট (https://dic.gov.in)-এ যেতে হবে। সেখানে ‘Career’ বিভাগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশ মেনে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ দিন ৫ জুন। তাই আগ্রহীদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দিচ্ছে সংস্থা।






