Job News: ইন্টারভিউ দিলেই চাকরি! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, কীভাবে আবেদন?

On: Tuesday, April 7, 2026 10:09 PM
---Advertisement---

গবেষণার জগতে কাজের সুযোগ খুঁজছেন? সেক্ষেত্রে বড় সুযোগ এনে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। প্রতিষ্ঠানের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

জানা গিয়েছে, এই পদে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৪২ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। প্রাথমিকভাবে কাজের মেয়াদ ১০ মাস হলেও, প্রকল্পের প্রয়োজন অনুযায়ী সেই সময়সীমা বাড়ানো হতে পারে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ফার্মাসিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যিক। পাশাপাশি, যাঁরা গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট বা জিপ্যাট উত্তীর্ণ, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগের প্রক্রিয়া বেশ সরল। লিখিত পরীক্ষা নয়, সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে। আগামী ১৬ এপ্রিল দুপুর ২টো থেকে ইন্টারভিউ নেওয়া হবে। সেদিনই আবেদনপত্র এবং প্রয়োজনীয় সমস্ত নথি সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে আগ্রহীদের।

আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নথির তালিকা বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে। সেখান থেকেই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০ টাকা।

যাঁরা গবেষণার সঙ্গে যুক্ত হয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে চান, তাঁদের জন্য এই সুযোগ বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন শিক্ষামহলের একাংশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now