মোবাইল রিচার্জের খরচ বেড়ে যাওয়ায় কম বাজেটের প্ল্যানের খোঁজে থাকেন বহু গ্রাহক। বিশেষ করে যাঁরা নিয়মিত মোবাইল ডেটা ব্যবহার করেন না বা বাড়ি-অফিসে ওয়াই-ফাইয়ের উপর নির্ভর করেন, তাঁদের জন্য বেশি দামের রিচার্জ অনেক সময়ই অপ্রয়োজনীয় হয়ে ওঠে। এমন গ্রাহকদের কথা মাথায় রেখে ১৮৯ টাকার একটি প্রিপেড প্ল্যান অফার করছে রিলায়েন্স জিয়ো।
এই প্ল্যানে ২৮ দিনের বৈধতার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা মিলবে। পাশাপাশি গ্রাহকরা পাবেন মোট ৩০০টি এসএমএস এবং ২ জিবি হাই-স্পিড ডেটা। নির্ধারিত ২ জিবি ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট পরিষেবা বন্ধ হবে না, তবে স্পিড কমে যাবে।
এই প্ল্যানটি মূলত তাঁদের জন্য, যাঁদের মোবাইলে ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন তুলনামূলক কম। যারা দিনের বেশিরভাগ সময় ওয়াই-ফাই ব্যবহার করেন অথবা সিম কার্ডটি মূলত ফোন কল ও নম্বর সচল রাখার জন্য ব্যবহার করেন, তাঁদের কাছে এটি সাশ্রয়ী বিকল্প হতে পারে।
এছাড়া যাঁরা ৫জি ডেটা ব্যবহারের প্রয়োজন অনুভব করেন না এবং কম খরচে একটি কার্যকর রিচার্জ প্ল্যান চান, তাঁদের জন্যও এই প্ল্যান উপযুক্ত বলে মনে করা হচ্ছে।
বর্তমান সময়ে অধিকাংশ দীর্ঘমেয়াদি বা বেশি ডেটাযুক্ত রিচার্জ প্ল্যানের দাম ৫০০ টাকার আশপাশে পৌঁছে গিয়েছে। সেই পরিস্থিতিতে কম খরচে প্রয়োজনীয় কলিং সুবিধা এবং সীমিত ডেটা ব্যবহারের জন্য ১৮৯ টাকার এই প্ল্যানটি অনেক গ্রাহকের কাছে আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।






