গবেষণার ক্ষেত্রে কাজ করতে আগ্রহীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। প্রতিষ্ঠানের মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি গবেষণা প্রকল্পের জন্য সিনিয়র রিসার্চ ফেলো (Senior Research Fellow) নিয়োগ করা হবে। এ বিষয়ে ইতিমধ্যেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইআইটি খড়্গপুর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট একটি শূন্যপদে নিয়োগ হবে। প্রকল্পটির অর্থায়ন করছে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট লিমিটেড (CMPDI)।
নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৪২ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের যে কোনও শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি CSIR-UGC NET পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। গবেষণার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতাও থাকতে হবে।
আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। পদ-সংক্রান্ত অন্যান্য যোগ্যতা ও শর্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Jobs’ বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে ‘Temporary Position’ অপশনে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক থেকেই অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে তা গ্রহণ করা হবে না।







