IIT খড়্গপুরে গবেষণার সুযোগ, সিনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ, বেতন ৪২ হাজার

On: Thursday, September 3, 2026 8:11 PM
---Advertisement---

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়্গপুরে গবেষণার কাজে যুক্ত হওয়ার সুযোগ। প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো পদে এক জনকে নিয়োগ করা হবে। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডানের অর্থ সহায়তায় পরিচালিত এই প্রকল্পে নিযুক্তকে প্রতি মাসে ৪২ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে বেসিক সায়েন্সে স্নাতকোত্তর অথবা প্রফেশন্যাল কোর্সে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি অন্তত দু’বছরের গবেষণার অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীকে নেট অথবা গেট উত্তীর্ণ হতে হবে। বয়স ৩২ বছরের মধ্যে হওয়া আবশ্যিক।

কাজের মেয়াদ
প্রকল্পটির মেয়াদ দু’বছর। গবেষণা প্রকল্পের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে কাজ করতে হবে।

কী ভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে গিয়ে হোমপেজ থেকে জবস বিভাগে প্রবেশ করতে হবে। এরপর টেম্পোরারি পজ়িশন বিভাগে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশ মেনে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। যোগ্যতা, নিয়োগের শর্ত এবং প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আবেদন করার আগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now