গবেষণার সঙ্গে পিএইচডি করার সুযোগ, আইআইআইটি কল্যাণীতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ

On: Thursday, June 25, 2026 10:43 PM
---Advertisement---

রাজ্যের অন্যতম প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণীতে গবেষণাধর্মী কাজের সুযোগ মিলছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পোস্ট-কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি অ্যালগোরিদম অ্যান্ড সিকিউরিটি অ্যানালিসিস: কোড বেসড’ শীর্ষক গবেষণা প্রকল্পে কাজ করবেন নির্বাচিত প্রার্থীরা। মোট দু’টি শূন্যপদে নিয়োগ করা হবে।

এই পদে নিযুক্ত হওয়ার অন্যতম আকর্ষণ হল গবেষণার পাশাপাশি আইআইআইটি কল্যাণী থেকে পিএইচডি করার সুযোগ। ফলে উচ্চশিক্ষা এবং গবেষণায় আগ্রহী প্রার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।

আবেদনের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে গেট (GATE) উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি ক্রিপ্টোলজি, মেশিন লার্নিং এবং বিভিন্ন প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জ্ঞান থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।

নির্বাচিত প্রার্থীদের চার বছরের চুক্তিতে কাজ করতে হবে। মাসিক ৩৭ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

আগ্রহীদের জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার নথি বিজ্ঞপ্তিতে উল্লেখিত ই-মেল আইডি অথবা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১০ জুলাই। যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।

যাঁরা গবেষণার জগতে পা রাখতে চান এবং একই সঙ্গে পিএইচডি করার সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now