গবেষণার ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের জন্য সুখবর। শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা আইআইইএসটিতে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য এই নিয়োগ করা হবে।
প্রতিষ্ঠান সূত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট দু’জন জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডানের আর্থিক সহায়তায় পরিচালিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে নির্বাচিতদের। এই পদে নিযুক্তদের প্রতি মাসে ৩৭ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে।
কী যোগ্যতা প্রয়োজন
এই পদে আবেদনের জন্য নির্দিষ্ট কয়েকটি বিষয়ে উচ্চশিক্ষার যোগ্যতা থাকতে হবে। মেটালার্জি, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়ালস সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড মেকানিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অথবা সিরামিকস ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয়ে এমই বা এমটেক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
এ ছাড়াও পদার্থবিদ্যা, রসায়ন, মেটিরিয়ালস সায়েন্স, লাইফ সায়েন্সেস অথবা গণিতের মতো বিষয়ে এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৬০ শতাংশ নম্বর অথবা ১০ পয়েন্টের মধ্যে ৬.৫ সিজিপিএ প্রয়োজন। তবে এসসি, এসটি এবং পিডব্লিউডি শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর অথবা ৬.০ সিজিপিএ থাকলেই আবেদন করা যাবে।
পাশাপাশি প্রার্থীর বৈধ গেট অথবা নেট স্কোর থাকা আবশ্যিক। আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।
কী ভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের প্রথমে আইআইইএসটি শিবপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুসরণ করেই আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রয়োজনীয় স্কোর এবং অন্যান্য শর্ত ভালো ভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬। নির্ধারিত সময়সীমার পরে আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি এবং প্রকল্প সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।







