স্বাস্থ্যক্ষেত্রে উচ্চ যোগ্যতাসম্পন্ন পেশাদারদের জন্য বড় সুযোগ নিয়ে এল Chittaranjan National Cancer Institute। কলকাতার এই শীর্ষ সরকারি ক্যানসার গবেষণা ও চিকিৎসা প্রতিষ্ঠানে পরামর্শদাতা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, মোট একটি শূন্যপদে নিয়োগ করা হবে এবং তা সম্পূর্ণ চুক্তিভিত্তিক। নির্বাচিত প্রার্থীকে নিউটাউনের ক্যাম্পাসে কাজ করতে হবে।
এই পদের জন্য বিশেষজ্ঞ চাওয়া হয়েছে মেডিক্যাল অংকোলজি বিভাগে। আবেদনকারীকে ডক্টরেট অফ মেডিসিন (ডিএম) অথবা ডক্টরেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি/ডিআরএনবি) ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি, স্বীকৃত কোনও হাসপাতালে মেডিক্যাল অংকোলজি বিভাগে কাজের অভিজ্ঞতা থাকাও বাধ্যতামূলক।
বেতন কাঠামোও যথেষ্ট আকর্ষণীয়। নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ২ লক্ষ ৫০ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। প্রাথমিকভাবে এক বছরের জন্য এই নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। ই-মেলের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদন ফি ধার্য করা হয়েছে ২০০ টাকা। প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই চূড়ান্ত বাছাই করা হবে।
আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন। আবেদন করার শেষ তারিখ ৩০ এপ্রিল।





